যুক্তরাষ্ট্রে হাসপাতালে মুসলিম তরুণীর ওপর বর্ণবাদী হামলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখানোর সময় হিজাব পরিহিতা এক তরুণীর ওপর হামলা চালিয়েছে একজন বর্ণবাদী শ্বেতাঙ্গ খ্রিষ্টান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসে হামলার শিকার হন ওই তরুণী।
ভিডিও ফুটেজে দেখা গেছে ডিয়ারবর্ন শহরের বিউমন্ট হাসপাতালের সেবা নিতে আসা ১৯ বছর বয়সী ওই মুসলিম তরুণীকে আচমকা পেছন থেকে ছুটে এসে মাথায় অরিবাম ঘুষি মারতে থাকে ওই বর্বর লোকটি। হামলা ঠেকাতে ডাক্তার ও নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন। তার আগেই ওই তরুণীর মাথায় অনবরত ঘুষি মারতে থাকে লোকটি। ঘটনাটি গত ১০ ফেব্রুয়ারির বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে হামলাকারী জন সালভাতর ডেলিজ হাসপাতালটির কর্মী ছিল, ঘটনার দিনই তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তের পরই সে হাসপাতালে বারান্দায় আরো কয়েকজনকে হয়রানি করেছে বলে জানানো হয়েছে স্থানীয় ডব্লিউডিআইভি টিভি চ্যানেলের খবরে। ৫৭ বছর বয়সী হামলাকারীকে পুলিশে হস্তান্তর করেছে হাসপাতলের নিরাপত্তাকর্মীরা। আর রোগীদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা না নেয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়েছেন মুসলিম তরুণীর আইনজীবী মাজেদ মৌঘিনি। তিনি বলেন, ‘রোগীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না রাখার করণে আমরা তাদের জবাবদিহি করতে চাই’। আইনজীবী বলেন, ‘আর কেউ যাতে এমন ঘটনার শিকার না হয় সেটি নিশ্চিত করতে চান তারা।’
তিনি বলেন, হামলার ঘটনাটি পুরোপুরি বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত, কারণ হামলাকারী ও ভুক্তভোগী কেউ কাউকে চেনেন না। হামলার পর ওই মুসলিম তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী হামলা অনেক গুণ বেড়েছে।
ডেইলি সাবাহ




