অপরাধউপমহাদেশ

ফেসবুক আসক্তিতে ভাঙ্গলো বিয়ে

ফেসবুকে আসক্ত ২০ বছরবয়সী প্রেমিকাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ২৪ বছরের সোমনাথ কুণ্ডুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। হাইল্যান্ড পার্কে একটি শপিংমলে কাজ করার সময়ে প্রেমে জড়িয়ে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা।
উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে বিয়েতেও রাজি হয়েছিল। কিন্তু প্রেমিকা ফেসবুকে আসক্ত এবং সামাজিকমাধ্যমে তার অনেক ছেলেবন্ধু রয়েছে অভিযোগ করে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন অভিযুক্ত তরুণ। তাদের এনিয়ে ঝগড়া হয়। তরুণী ফেসবুক ছাড়তে রাজি না হওয়ায় বিয়ে দূরে থাক কোনো ধরনের সম্পর্ক রাখবেন না বলে ঘোষণা দেন সোমনাথ।
এর পর পরই ওই তরুণী তার সঙ্গে প্রেমিকের আগের শারীরিক সম্পর্ককে ধর্ষণ দাবি করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নেতাজিনগর থানায় মামলা করে দেন। তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সোমনাথের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার তার সঙ্গে সোমনাথ শারীরিক সম্পর্ক করেছেন। এ অভিযোগের পর সোমনাথকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button