আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কুর্দিদের পক্ষে লড়ে প্রাণ দিলো ব্রিটিশ নারী যোদ্ধা

ব্রিটেনের এক নারী যোদ্ধা, যিনি কুর্দি নারী বাহিনী ওয়াইপিজে-তে স্বেচ্ছায় যোগ দিয়ে লড়াই করেছেন, তিনি সিরিয়ায় প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।
ডিক ক্যাম্বেল বলছেন, তার মেয়ে অ্যানা (২৬) গত ১৫ই মার্চ আফরিনে মারা যান।
আফরিনের ওপর তুর্কি বাহিনী এখন গোলাবর্ষণ করছে।
মি. ক্যাম্বেল বলেন, তার মেয়ে ছিল ‘খুবই আদর্শবাদী’ এবং ‘দৃঢ়চেতা’।
গত জানুয়ারি মাস থেকে তুর্কী বাহিনী সিরিয়ার ভূখণ্ডের ভেতরে ঢুকে কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে।
অ্যানা ক্যাম্বেল ২০১৭ সালের মে মাসে সিরিয়ায় গিয়ে ওয়াইপিজে-তে যোগদান করেন।
শুধুমাত্র নারী যোদ্ধাদের নিয়ে গঠিত ওয়াইপিজে সে সময় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছিল।
ব্রিটেনের পুলিশ এর আগে বার বার করে সিরিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কে তার দেশের নাগরিকদের সতর্ক করেছে।

লড়াইয়ে যোগ দেয়ার জন্য চুলের রঙ বদলে ফেলেছিলেন অ্যানা ক্যাম্বেল।
তারা বলেছে, যে কেউ কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য সিরিয়ায় গেলে তার বিচার করা হবে।
বিবিসি জানতে পেরেছে, মিজ ক্যাম্বেল ওয়াইপিজের সাথে দেইর এজ-জোরে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন।
আইএস-এর হাতে থাকা সর্বশেষ ঘাঁটিগুলির মধ্যে দেইর এজ-জোর একটি।
কিন্তু গত জানুয়ারি মাসে তুরস্ক কুর্দি বাহিনীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হওয়ার পর কুর্দি যোদ্ধারা আইএস-এর বিরুদ্ধে লড়াই বন্ধ রাখে এবং আফরিনে সরে যায়।
কিছু ব্রিটিশ ভলান্টিয়ার যোদ্ধাও তাদের সাথে যোগ দেয়।
মি. ক্যাম্বেল বিবিসিকে জানিয়েছেন, তার মেয়ের সহযোদ্ধারা অ্যানাকে আফরিনে যেতে বারণ করেছিলেন।
তাকে বলা হয়েছিল সোনালি চুল আর নীল চোখের কারণে তাকে সহজেই বিদেশি যোদ্ধা হিসেবে চিহ্নিত করা যাবে।
এজন্য অ্যানা তার চুলের রঙ বদলে কালো করে ফেলেছিলেন বলে তিনি বলেন।
তুরস্ক ওয়াইপিজে-কে নিষিদ্ধ ঘোষিত কুর্দি দল পিকেকে-র একটি শাখা বলে মনে করে।

আফরিনের ওপর তুর্কি বাহিনী গোলাবর্ষণ।
বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button