
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যায়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জুলাই) সকালে ভেলাবাদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেনী হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দক্ষিণচাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও সুস্থ সাংস্কৃতি এবং খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে যুব সমাজকে মাদকের কবল হতে রক্ষার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ প্রমীলা দর্শকের উপস্থিতি দেখা গেছে।


