দূর্ঘটনাশিরোনাম

বিমান ভেঙে পড়ল বাগানে

থাইল্যান্ডের ফুকেটে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ব্যাংকক থেকে প্রায় ৮৪০ কিলোমিটার দক্ষিণে পর্যটন দ্বীপটির থাল্যাং জেলার একটি রাবার বাগানে সিয়াম অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
এই দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় চার ব্যক্তির মধ্যে দু’জন নিহত ও অপর দু’জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাপসাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এই দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button