রাজনীতি

অর্থমন্ত্রীকে কড়া জবাব বি চৌধুরীর

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যেদিন আমি দেখব আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে সেদিন আমি নির্দ্বিধায় অবসর গ্রহণ করব। রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে অর্থ্মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এর আগে গত শনিবার অর্থ্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরীকে অবসর গ্রহণের পরামর্শ দেন।
ওই বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বলেন, অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত অর্থমন্ত্রীর বক্তব্য দেখেছি। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী (নুরুল ইসলাম নাহিদ) উভয়ে গুণী মানুষ, এ নিয়ে আমার শ্রদ্ধা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা ভুল নয়।
বি চৌধুরী বলেন, অর্থমন্ত্রী তার অবসর গ্রহণের সিদ্ধান্ত-সংবলিত বক্তব্যের পরিশেষে আমাকেও অবসর গ্রহণের পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে আমার বক্তব্য সুষ্পষ্ট যেদিন আমি দেখব আমার বক্তব্য ও কর্মকান্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে, সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর গ্রহণ করবো। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button