বিনোদন

রানী-সৌরভের ‘দাদাগিরি’

* রানী মুখার্জি পাঁচটি ভাষায় ‘হিচকি’ ছবির প্রচারণা চালাচ্ছেন।
* তিনি অংশ নেন সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় গেম শো ‘দাদাগিরি’তে।
* পর্বটি দেখানো হবে জি বাংলায় ৪ ফেব্রুয়ারি রাত ১০টায়।
বলিউড অভিনেত্রী রানী মুখার্জি পাঁচটি ভাষায় তাঁর নতুন ছবি ‘হিচকি’র প্রচারণা চালাচ্ছেন। তার মধ্যে একটি বাংলা। বাঙালি এই বলিউড অভিনেত্রী তাই ভারতের কলকাতায় নিজের ছবির প্রচারণা চালিয়ে গেলেন কিছুদিন আগে। তখনই তিনি অংশ নেন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় গেম শো ‘দাদাগিরি’তে।
‘দাদাগিরি’তে রানী মুখার্জির অংশ নেওয়া পর্বটি দেখানো হবে জি বাংলায় আগামীকাল ৪ ফেব্রুয়ারি রাত ১০টায়। রানীকে এ অনুষ্ঠানের প্রমোতে বাংলায় সৌরভ গাঙ্গুলির সঙ্গে ‘হিচকি’ ছবি নিয়ে কথা বলতে দেখা গেছে।
‘হিচকি’ মুক্তি পাবে আগামী ২৩ মার্চ। মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীর্ঘদিন কোনো সিনেমায় কাজ করেননি। মেয়ে আদিরাকে দিয়েছেন তাঁর পুরো সময়। ‘হিচকি’ ছবির মধ্য দিয়ে রানী মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার ফিরতে যাচ্ছেন অভিনয়ে। কথা ছিল, ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস গত বৃহস্পতিবার ঘোষণা দেয়, ছবির মুক্তি পেছানো হয়েছে এক মাস। হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button