জাতীয়

গণমাধ্যম থেকে হলুদ সাংবাদিকতা নির্মূল করতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম ও গণতন্ত্রের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু গণতন্ত্রের সুযোগ নিয়ে যে সামরিক-সাম্প্রদায়িক চক্র রাজনীতিতে ঢুকে পড়েছে, তাদের ও তাদের পৃষ্ঠপোষকদের দমন করতে হবে। একইভাবে গণমাধ্যম থেকে হলুদ সাংবাদিকতা নির্মূল করতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সম্মেলন কক্ষে ম্যানেজম্যান অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং পিআইবি’র যৌথ আয়োজনে ‘সংবাদবোধ ও পাঠকের ধারণা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র জনগণের কণ্ঠস্বরের পত্র, কখনই তা ভীতিপত্র, উস্কানিপত্র বা চরিত্রহননপত্র নয়। গণমাধ্যম জনগণের কথা বলবে, জনগণকে প্রতারিত করবে না।
হাসানুল হক ইনু বলেন, ‘নীতি ও দায়িত্ববোধ চর্চা করুন, শিশু ও নারীদের বিষয়টি বিবেচনায় রাখুন। গণমানুষের অধিকার খর্ব না করে গণমাধ্যমের অধিকার প্রয়োগ করুন। বস্তুনিষ্ঠ হোন, সঠিক সংবাদই বিশ্বাসযোগ্য সংবাদ।’
পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং প্রধান বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন।
একাত্তর টিভি’র বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button