বিবিধশিরোনাম

বিশ্বের বৃহত্তম সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্র

দক্ষিণ অস্ট্রেলিয়ার সরকার বিশ্বের বৃহত্তম সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে। খবর সিনহুয়ার।
এতে বলা হয়, ৫০ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অরোড়া নামের এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ২০১৮ সালেই শুরু করা হবে। সোলার পাওয়ার কোম্পানি সোলাররিজার্ভ এটি নির্মাণ করবে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী ক্রিস পিকটন জানান, এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হলে ৬৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বুধবার অ্যাডিলেডে পিকটন সাংবাদিকদের বলেন, ‘সোলাররিজার্ভ কোম্পানি বিশ্বের এই বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনুমোদন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আমাদের বৈদ্যুতিক রেল, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা হবে।’
উল্লেখ্য, দক্ষিণ অস্ট্রেলিয়া নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দ্রুত বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button