তালাকের বিষয়ে খুব শিগগিরই বক্তব্য দেবেন অপু বিশ্বাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের দৃষ্টি এখন একটি দিকেই কেন্দ্রীভূত। সেটি হচ্ছে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ ইস্যু। আজ সারাদিনই অপু বিশ্বাসের বাড়ির সামনে ছিল সাংবাদিকদের ভিড়। তবে বিষয়টি সামলে উঠতে কিছুটা সময় নিচ্ছেন অপু বিশ্বাস। আর তাই তাকে পাওয়া যাচ্ছে না ক্যামেরার নাগালে। তবে সাংবাদিকদের সামনে যে তিনি আসবেন না এমনটি কিন্তু নয়। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, তাকে যাতে একটু সময় দেওয়া হয়। খুব তাড়াতাড়ি তিনি সাংবাদিকদের সামনে আসবেন এবং নিজের বক্তব্য তুলে ধরবেন। অপু বিশ্বাসের পুরো পোস্টটি পাঠকদের পড়ার উদ্দেশ্যে এখানে দেওয়া হলো:
‘প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা ২০০৫ সাল থেকে আজ অবধি আমার পাশে ছিলেন, আমার ভালো সময়/খারাপ সময়ে আপনাদের পাশে পেয়েছি। আমি আপনাদের কৃতজ্ঞ, আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি। সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা আমাকে পাচ্ছেন না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব। যারা আমার বক্তব্য না নিয়ে নিউজ করছেন তাদের প্রতি বিনিত অনুরোধ প্লিজ আমাকে একটু সময় দিন, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরব। ধন্যবাদ সবাইকে’।




