বিনোদন

বিয়ের রাতে পালিয়ে গেলেন সাবিলা নূর!

প্রেমিক জোভানের সাথে বিয়ের রাতে পালিয়ে গেলেন আলোচিত অভিনেত্রী সাবিলা নূর । মাঝরাতে নতুন বউ এর পোশাকে আবার ধরাও পড়লেন পুলিশের হাতে। এখন কি তারা পুলিশের কথা মত ঘরে ফিরে যাবে নাকি প্রেমের পথেই পা বাড়াবে শহরের রাস্তায়? এমন একটি কাহিনী নিয়ে ‘পলায়ন বিদ্যা’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন নবীন পরিচালক ইফতেখার আহমেদ ওসিন।

নতুন প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী সাবিলা আর জোভান জুটি বেঁধে অভিনয় করেছেন রোম্যান্টিক ধাঁচের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে। প্রায় ১৮ মিনিট দীর্ঘ এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আরেক তরুণ শামিম আহমেদ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনীতে আছে অভিনবত্ব ও চমক। আর পুরো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিই রাতের রাস্তায় নির্মাণ করা। রাতের নিয়ন আলোর নিচেই চলতে থাকে তাদের মিষ্টি প্রেমের খুনসুটি আর মান-অভিমান পর্ব।
কোন টেলিভিশনে নয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে। আর মুক্তির এক দিনের মধ্যেই দারুণ বেশ সাড়া ফেলেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button