আন্তর্জাতিক সংবাদ

সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন এরদোগান

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহড়া থেকে নিজ দেশের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদোগান। তুরস্কের নেতাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে নরওয়েতে চলমান এ সামরিক মহড়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।
শুক্রবার তুরস্কের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এরদোগান বলেন, ন্যাটোর মহড়ায় তার নিজের ও আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের নাম শত্রু তালিকায় রাখার কারণে তিনি মহড়া থেকে ৪০ জন তুর্কি সেনাকে দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছেন।
এরদোগান বলেন, বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে এবং এটা দেশের জন্য অপমানজনক। ফলে তিনি সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। এ ঘটনার পর ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ তুরস্কের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, ‘নরওয়ের সামরিক মহড়াস্থল স্ট্যাভেনগার কেন্দ্রে এ ঘটনার কথা আমি জেনেছি এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি।’ তিনি দাবি করেন, এ ঘটনা কেউ ব্যক্তিগভাবে ঘটিয়েছে এবং তা ন্যাটোর নীতির প্রতিফলন নয়। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও স্টোলটেনবার্গ জানান।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button