শিক্ষা

বিরিয়ানি রান্নার শাস্তি!

ক্যাম্পাসের মধ্যে বিরিয়ানি রান্না করায় জরিমানা গুনতে হচ্ছে দিল্লির জওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। জেএনইউর চার শিক্ষার্থীকে ছয় থেকে দশ হাজার রুপি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ দিনের মধ্যে জরিমানার এই টাকা দিতে হবে। তা না হলে আরো কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তৎকালীন সভাপতি মোহিত পাণ্ডে ও শতরূপা চক্রবর্তী কয়েকটি বিষয়ে আলোচনার প্রস্তাব নিয়ে ভিসির কাছে যান।
শিক্ষার্থীদের দাবি, বার বার অনুরোধ করা সত্ত্বেও তাদের সাথে কথা বলতে রাজি হননি ভিসি জগদেশ কুমার। এরপরই ছাত্র সংসদ সভাপতিসহ অপর শিক্ষার্থীরা অ্যাডমিন ব্লকের বাইরে সারা রাতব্যাপী সমাবেশ করেন। সেই প্রতিবাদ সমাবেশেই বিরিয়ানি রান্না করে খান শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের মধ্যে এভাবে রান্না করে খাওয়া ‘নিয়মবিরুদ্ধ’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে ভবিষ্যতেও যাতে কোনো শিক্ষার্থী এ ধরনের কাজ না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
তবে শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসের মধ্যে প্রতিবাদ কর্মসূচি বছরের পর বছর ধরে চলে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button