আন্তর্জাতিক সংবাদ

প্রতিপক্ষের হামলায় প্লাস্টিক সার্জারির টেবিলে গ্যাংস্টারের মৃত্যু

প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা ও ফিঙ্গারপ্রিন্ট বদলে আত্মগোপনে চলে যেতে চেয়েছিলেন মেক্সিকান গ্যাং লিডার জেসাস মার্টিন। কিন্তু অস্ত্রোপচারের টেবিলেই এল কালিম্বা বলে খ্যাত এই গ্যাংস্টারকে হত্যা করেছে আততায়ীরা।
পুলিশের ধারণা, গ্যাং সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। মার্টিন সরকারি পাইপলাইন থেকে তেল চুরির চক্র পরিচালনা করতেন। মাদকের পরে এটি মেক্সিকোর দ্বিতীয় সংগঠিত অপরাধের ধরণ। উল্লেখ্য, গ্রেফতার অথবা মৃত্যু এড়াতে জেসাস মার্টিনের আগেও অনেক গ্যাংস্টার প্লাস্টিক সার্জারি ব্যবহার করেছে। জুয়ারেজ মাদক পাচার চক্রের প্রধান আমাদো কারিলো প্লাস্টিক সার্জারি সংশ্লিষ্ট জটিলতায় ১৯৯৭ সালে মারা যান। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button