বিজ্ঞান ও প্রযুক্তি
পুরস্কার পেল ‘আমরা কোম্পানিয’

‘আমরা কোম্পানিয’ সম্প্রতি ২০১৭ সালের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ২০১৫ সাল থেকে টানা ৬ বার সিএইচআরও এশিয়ার এই পুরস্কারে ভূষিত হলো ‘আমরা কোম্পানিয’।
সস্প্রতি ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত দ্বাদশ ‘এমপ্লয়ার ব্র্যান্ডিং এওয়ার্ড ২০১৭’অনুষ্ঠানে ১৩টি কোম্পানি নিয়ে গঠিত ‘আমরা কোম্পানিয’দুইটি আলাদা বিভাগে দুটি পুরস্কার পেয়েছে।
এ ছাড়া, ‘আমরা কোম্পানিয’-এর গ্রুপ চিফ পিপল অফিসার (জিসিপিও) অজেয় রোহিতাশ্ব আল্ কাযী বিশ্ব এইচআরডি কংগ্রেস ও সিএইচআরও এশিয়ার দৃষ্টিতে বাংলাদেশের ‘টপ এইচআর প্রফেশনাল ২০১৭’ হিসেবে পুরস্কার পেয়েছেন। ২০১৪ সাল থেকে এ-পর্যন্ত প্রধান মানব সম্পদ নির্বাহী হিসেবে টানা নয়টি আন্তর্জাতিক পুরস্কার পেলেন জনাব অজেয় রোহিতাশ্ব আল্ কাযী।




