বিবিধশিরোনাম

ব্লু হোয়েলের পর এবার নিখোঁজ হওয়ার গেম

ব্লু হোয়েলের রেশ কাটতে না কাটতেই নতুন এক ভয়ঙ্কর গেমের খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ‘গেম অফ ৭২’ নামে এই গেম কিশোর-কিশোরীদের দু’দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে। যা অভিভাবকদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৪ বছর বয়সি অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। অল্পবয়সিরা প্রায়ই দুজন মিলে বা কয়েকজনের গ্রুপ হিসেবে খেলার সাহস দেখায়।
গেমটিতে বাড়ি থেকে ২ দিনের জন্য হঠাৎ নিখোঁজ হয়ে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য বলা হয়। গেমটিতে অংশগ্রহণকারীরা যতদিন বাইরে থাকবে তত বেশি নম্বর অর্জন করে। চিন্তায় পড়ে পরিবারের লোকজন স্যোশাল মিডিয়ায় যত বেশি তাদের খবর জানতে চাইবে তাতেও তারা পাবে গেম পয়েন্ট। অর্থাৎ নিখোঁজ কিশোররা পুরস্কৃত হয় যখন তাদের চিন্তিত বাবা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন।
‘গেম অফ ৭২’ নামের এই গেমটি গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়েছিল। চলতি বছরে উদ্বিগ্ন রাখছে ব্রিটেনে অনেক অভিভাবকদের। গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কিশোররা একে অপরকে ১২, ২৪ অথবা ৭২ ঘণ্টার জন্য পরিবার থেকে নিখোঁজ হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে। ২০১৫ সালে ১৩ বছর বয়সি এক কিশোরী ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার পর উত্তর ফ্রান্সের কর্তৃপক্ষ সতর্ক করেছিল।
৪৮ ঘণ্টা চ্যালেঞ্জে অংশগ্রহণকারী একজন সন্তানের মা বেলফাস্ট লাইভকে বলেন, ‘এটি একটি প্রতিযোগিতা এবং এটা অসুস্থ। অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা পরিবারের জন্য উদ্বিগ্নের। আতংকে থাকতে হয় যে, তারা মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, পাচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে। কিন্তু এই বাচ্চারা মনে করে এটা মজার খেলা।’
পুলিশের মতে, অনেক কিশোর এ খেলায় ৪৮ ঘণ্টার সময়সীমা উপেক্ষা করে আরো বেশি সময় নিখোঁজ থাকতে আগ্রহী থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button