আন্তর্জাতিক সংবাদ

কাতালানের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা পুলিশ হেফাজতে

কাতলানের স্বাধীনতাকামী আন্দোলনের দুই নেতা কাতালান জাতীয় পরিষদের (এএনসি) জোর্দি এস নেচ এবং ওমনিয়াম কালচারের নেতা জোর্দি কুইজার্তকে পুলিশের হেফাজতে পাঠিয়েছেন স্পেনের আদালত।
স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ হলো তারা সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছেন। কাতালান ভাষা ও সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলে ওমনিয়াম কালচার।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, স্পেন থেকে স্বাধীন হতে কাতালোনিয়ার ১ অক্টোবরের গণভোট আয়োজনে নেতৃত্ব দেন জোর্দি এস নেচ ও জোর্দি কুইজার্ত। স্পেনের আদালত এই গণভোট প্রত্যাখ্যান করেছেন। মাদ্রিদ সরকার এই ভোটকে অবৈধ বলেছে।
গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক প্রধান কার্লোস পুজেমন সেখানকার স্বাধীনতা ঘোষণায় সই করেন। স্বাধীনতা বাস্তবায়নে তিনি আলোচনার আহ্বান জানান। স্পেনের সরকার সতর্কতা জারি করে বলেছে, কাতালোনিয়াকে স্বাধীনতার ঘোষণা প্রত্যাহার করতে হবে। অথবা তারা স্পেনের সরাসরি নিয়ন্ত্রণের সম্মুখীন হবে।
কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কুইজার্ত ও নেচেজকে আটক করার নিন্দাও জানান পুজেমন। টুইটে তিনি লেখেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের জন্য স্পেন কাতালোনিয়ার সামাজিক আন্দোলনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। দুঃখজনকভাবে আবার আমাদের রাজবন্দী দেখতে হলো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button