দূর্ঘটনাশিরোনাম

উড্ডয়নের পর পরই বিধ্বস্ত বিমান, সব আরোহী নিহত

অ্যাঙ্গোলার উত্তরপূর্বাঞ্চলীয় লুন্ডা নর্টে প্রদেশে এক বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন আঙ্গোলার ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।
শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে বিমান দুর্ঘটনা রোধ ও তদন্ত দফতরের পরিচালক লুইস অ্যান্টোনিও সোলো জানান, নিহতদের মধ্যে তিনজন বিমান ক্রু ও চারজন যাত্রী রয়েছেন।
সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে দুন্দো নগরীর কামাকেঞ্জো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর পর বিমানটি নিখোঁজ হয়।
দুন্দো থেকে ৩২০ কিলোমিটার দূরে কুইলো পৌরসভা এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
সোলো জানান, এ দুর্ঘটনার কারণ এখন তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button