বিনোদন
১৮ বছরের তরুণীর প্রেমে মজেছেন এই সুপার মডেল

৫১ বছর বয়সি ভারতীয় সুপারমডেল এবং অভিনেতা মিলিন্দ সোমান গিয়েছিলেন অ্যামাজন ইন্ডিয়া ফ্যাশন উইকের ২০১৮-র স্প্রিং-সামার এডিশনে। সেখানে তার সঙ্গী ছিলেন বান্ধবী অষ্টাদশী অঙ্কিতা কোঁয়ার।
তাদের প্রেম দেখলে বোঝা যায়, দুই অসমবয়স্ক মানুষের মধ্যেও প্রেম কতটা অটুট থাকতে পারে। সত্যিকারের ভালবাসার ক্ষেত্রে বয়স যে কোনও বাধা নয়, সেকথা বলাই বাহুল্য। এর আগেও নিজের এই তরুণ বান্ধবীর পোস্ট একাধিকবার ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মিলিন্দ।

অঙ্কিতা পেশায় একজন এয়ারহোস্টেস ছিলেন। বর্তমানে ম্যারাথনার হয়ে গিয়েছেন। গত বছর অক্টোবর থেকে তারা প্রেম করছেন।




