বলিউডের রিমেক নিয়ে আপত্তি তুললেন বিদ্যা

আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা বালানের নতুন ছবি। সিনেমার নাম ‘তুমহারি সুলু’। এতে তিনি একজন সাধারণ গৃহিণী থেকে রেডিও জকি হন- এমন চরিত্রে অভিনয় করবেন। তিনি সবসময় ভিন্ন ভিন্ন ভূমিকায় সিনেমার পর্দায় দেখা দিতে চান। কিন্তু একটি বিষয় নিয়ে সম্প্রতি তিনি আপত্তি তুলেছেন।
বলিউডে এখন রিমেক ও বায়োপিক নির্মাণের হিড়িক লেগে আছে। বায়োপিক নয়, রিমেক নিয়ে আপত্তি জানালেন বিদ্যা। রিমেকে অভিনয়ের পক্ষপাতি নন তিনি। বললেন, রিমেক করার মতো সাহস তার নেই। এর কারণ কয়েকদিন আগে শোনা গিয়েছিল, শ্রীদেবীর ‘সাদমা’ ছবির রিমেকের জন্য বিদ্যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
এই প্রসঙ্গে বিদ্যাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘রিমেক করার মতো সাহস আমার নেই। আমাকে ‘সাদমা’র রিমেকে কাজ করার জন্য বলা হয়েছিল। না করে দিয়েছি। আমি মনে করি ‘সাদমা’র মতো ছবি বারবার হয় না। কেউ করতে পারে, তবে আমি নই।’ বর্তমানে তিনি আসন্ন ছবি ‘তুমহারি সুলু’ নিয়ে ব্যস্ত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



