অর্থনৈতিক সংবাদশিরোনাম

অর্থনীতির নোবেল পেলেন রিচার্ড এইচ থ্যালার

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার। অর্থনীতিবিদ থ্যালারের গবেষণা পৃথক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থনীতি এবং মানসিক বিশ্লেষণের মধ্যে সেতু তৈরিতে ব্যাপক অবদান রেখেছে।
৭২ বছর বয়সী মার্কিন এই অর্থনীতিবিদ ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ইস্ট অরেঞ্জে জন্মগ্রহণ করেন। থ্যালার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক।
১৯৬৯ সাল থেকে ২০১৭ সাল প্রর্যন্ত ৪৮ বার অর্থনীতিতে এ পুরস্কার দেয়া হয়। ২৪ বার মাত্র একজন করে অর্থনীতির নোবেল পেয়েছেন। এলিনর স্টর্ম প্রথমবারের মতো একজন নারী অর্থনীতির নোবেল পান ২০০৯ সালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button