খেলা

শুরুতেই বিপদে বাংলাদেশ

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কোন রান তোলার আগেই বিদায় নিয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুমিনুল হক। ইনিংসের প্রথম ওভারেই এই দুই ব্যাটসম্যানকে তুলে নিয়েছেন প্রোটিয়া পেসার মরনে মরকেল। এরপর মুশফিকুর রহীম ক্রিজে এসে ইমরুল কায়েসের সাথে জুটি বেধেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩ রান।
এর আগে মধ্যাহ্ন বিরতির পরপরই ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে ২৪৭ করে ডু প্লেসির দল যখন ইনিংস ঘোষণা করে টাইগারদের সামনে ততক্ষণে ৪২৪ রানের টার্গেট দাড়িয়েছে। চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে রেকর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে নেই। ম্যাচ ড্র করতে হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলতে হবে আজকের অন্তত ৫০ ওভার ও আগামী কালকের পুরো তিনটি সেশন(অন্তত ৯০ ওভার)। আপাত দৃষ্টিতে যা অসম্ভব।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। টাইগারদের পক্ষে মমিনুল হক ৩টি ও মোস্তাফিজুর রহমান ২টি উইকেট নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button