রাজনীতি

এরশাদ হাসপাতালে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এসিডিটিতে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার রাতে তাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার সাংবাদিকদের জানান।
এর আগে তিনি রংপুরের তানকুটি এলাকায় এক কর্মীসভায় অংশগ্রহণের পর রাতে শহরের দর্শনার বাড়িতে ফিরছিলেন।
খালেদ বলেন, বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, গরমের কারণে এসিডিটির সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় রাতেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়েছে।
বিশ্রাম শেষে বুধবার দুপুরের দিকে তিনি বাড়ি ফিরতে পারবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন সচিব খালেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button