বয়সকে হার মানিয়েছেন যে ইতালীয় মডেল

ইতালির নাগরিক জাকলিনা। কিন্তু বলে না দিলে বয়স বোঝার উপায় নেই। দেখে মনে হয় বয়সকে তিনি ‘লক’ করে রেখেছেন।
২৮ বছরের মেয়ে রয়েছে ৪৭ বছর বয়সী জাকলিনার। রয়েছে দুই নাতনিও। মেয়ে এবং নাতনিদের সঙ্গে প্রায়শই সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দেন জাকলিনা।
কিন্তু মেয়ে ও দুই নাতনী থাকার পরো সৌন্দর্য এতটুকু কমেনি জাকলিনার। নেট দুনিয়ায় মডেল হিসাবে যথেষ্টই জনপ্রিয় জাকলিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার ভক্তের সংখ্যা ১,৯৯,০০০। ভক্তদের মতে, জাকলিনাকে দেখে অন্তত ২০ বছর কম বয়সের মনে হয়। আকর্ষণীয় ফিগার আর দুরন্ত ফ্যাশন সেন্স সব মিলিয়ে যে কোনও তরুণীকে অনায়াসে ১০ গোল দেবেন জাকলিনা।
ফ্যাশনের পাশাপাশি ট্রাভেলিং জাকলিনের আর এক নেশা। ব্যাগপ্যাক করে মাঝেমধ্যেই বেড়িয়ে পড়েন ওয়ার্ল্ড ট্যুরে। ইনস্টাগ্রামে নিজের প্রতিটি ছবিতেই #grandmotherthatlovesfashion ব্যবহার করেন জাকলিনা।




