
চট্টগ্রাম কলেজের রোভার স্কাউট দলের চার সদস্যের প্রতিনিধি দল পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার যাত্রা শুরু করেছে। তারা শনিবার পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেন।
পদযাত্রার এ অভিযানে রয়েছেন ফয়সল উদ্দিন, সৈয়দ মো: আসিফ মাহমুদ, ইব্রাহীম খলিল সবুজ ও রোকন উদ্দিন ওয়ারেসি। রবিবার বিকেলে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে তাদেরকে স্বাগত জানান উপজেলা স্কাউটসের সম্পাদক মিসেস স্বপ্না দেবী।
ঐ সময়ে তাদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, তারা কক্সবাজার পর্যন্ত যাবেন। তাদের যাত্রার উদ্দেশ্য, আলোকিত জীবন গঠন, বাল্যবিবাহ রোধ মাদক ও ইভটিজিং প্রতিরোধ ও শান্তিময় জীবন গঠনে মানুষকে সচেতন করা।




