উপমহাদেশশিরোনাম

প্রভিডেন্ট ফান্ডের টাকা না দেয়ায় ডেটিং সাইটে বসের ফোন নম্বর!

প্রভিডেন্ট ফান্ডের টাকা দাবি করেছিলেন কর্মী। কিন্তু অফিসের বস সেই আবেদন মঞ্জুর করেননি। সে জন্য অনলাইনে বসের ফোন নম্বর বিভিন্ন ডেটিং সাইটে ছড়িয়ে দিয়েছেন ওই কর্মী। সেই সঙ্গে বসের পরিবারের লোকেদের জন্য অর্ডার করেছেন সেক্স টয়।
আনন্দবাজার জানায়, অদ্ভুত এই ঘটনা সম্প্রতি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর একটি সংস্থাতে। কালমানে ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামের সংস্থাটির ডিরেক্টর অবিনাশ প্রভু। তিনি সম্প্রতি সেন্ট্রাল সিইএন ক্রাইম থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তার সংস্থার কর্মী হরিপ্রসাদ যোশীর বিরুদ্ধে।
পুলিশে করা অভিযোগে প্রভু জানিয়ছেন, যোশী বেশ কিছু দিন ধরে তার কাছে প্রভিডেন্ট ফান্ডের টাকা দাবি করছিলেন। এর উত্তরে প্রভু জানিয়েছিলেন, মহামারির কারণে ব্যবসা বন্ধ রয়েছে। তার উপর আগের বিজনেস হেড সব কাগজপত্র এখনও জমা দেননি। তাই কভিডের সমস্যা মিটলে পিএফ-এর টাকা দিয়ে দেওয়া হবে। তার পরও যোশী প্রভুর সঙ্গে যোগাযোগ করে টাকার জন্য চাপ দিতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, টাকার বিষয়টি নিয়ে প্রভু ও যোশীর মধ্যে সপ্তাহ দুয়েক আগে কথা কাটাকাটিও হয়। তার পরই এই কাণ্ড ঘটান যোশী।
অভিযোগে প্রভু বলেছেন, আমাকে ও আমার স্ত্রী-পুত্রকে কুরুচিকর ভাষায় মেইল পাঠায় যোশী। আমার ও আমার স্ত্রীর মোবাইল নম্বর বিভিন্ন অনলাইন ডেটিং সাইটে ছড়িয়ে দেয়। আমার ও আমার স্ত্রীর নামে সেক্স টয় অর্ডার দিয়েছে সে।
তবে কতদিন ধরে যোশী প্রভুর সংস্থায় কাজ করছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। আইটি আইন ও ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়। যোশীকে গ্রেফতার করেছে পুলিশ। যে নম্বর থেকে প্রভুকে ফোন করতেন যোশী, সেই নম্বরের বিস্তারিত কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক অফিসার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button