শিক্ষা
নিজ বিভাগে যোগদান আরেফিন সিদ্দিকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন শেষে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নিজ বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদান করেছেন। রবিবার সকালে তিনি যোগদান করলে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমানের নেতৃত্বে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এই সময় অন্যান্যদের মধ্যে বিভাগের প্রাক্তণ অধ্যাপক ও প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক ড. নাদির জুনাইদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শাওন্তী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৭ জানুয়ারি থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বাসস।




