১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ১২- ‘ধকল দূর করুন’
‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।
আপনার স্বপ্নগুলোকে চুরমার করে আপনার আনন্দও ছিনিয়ে নেয় স্ট্রেস, প্রতীকী ছবি।
দ্বাদশ অনুশীলন: ধকল দূর করুন
যেকোনো ধরনের দখল আপনার জীবন ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, আপনার স্বপ্নগুলোকে চুরমার করে আপনার আনন্দও ছিনিয়ে নেয়। এটি আপনার স্বাস্থ্য নষ্ট করে, আপনার কর্মশক্তি কমিয়ে দেয় এবং এতে করে আপনার ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হয়। বিভিন্ন কারণে আপনি ধকলের মুখে পড়তে পারেন। যেমন:
* আপনার বস আপনাকে কাজের প্রেসার দিচ্ছেন খুব,
* নিত্যদিনের একঘেঁয়ে চাকরির সময় আপনাকে হতবিহ্বল করে দিচ্ছে,
* আপনার সঙ্গী আপনার উপর চাওয়া-পাওয়ার মাত্রা বাড়িয়ে দিচ্ছেন,
* অফিসের দীর্ঘ সময় আপনাকে হতাশ করে দিচ্ছে,
* আপনার ক্যারিয়ার আপনাকে আনন্দ দিতে পারছে না।
* আপনি আপনার সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য এবং ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবছেন।
মাঝে মাঝে আপনি নিজেই টের পাবেন যে কোন বিষয়টা আপনাকে অতিরিক্ত ভোগাচ্ছে। আবার কখনো কখনো ধকলে পড়া না পর্যন্ত কিছুই টের পাবেন না আপনি। যেকোনো ধরনের ধকল খুব ব্যক্তিগত হতে পারে কিন্তু লক্ষণ সবই এক। নিচের কোনো বিষয় কি আপনি কখনো লক্ষ্য করেছেন?
* শক্তির অভাব
* ক্ষুধামন্দা
* পিঠে ব্যথা
* ইনসমনিয়া
* দৃষ্টিশক্তিতে সমস্যা
* মাথাব্যথা
* ডিপ্রেশন
* ক্লান্তি
* রাগ
* কোনো কাজ করার ধৈর্য না থাকা।
আমার বাবা বলতেন, ‘এক বছর পর তুমি ভুলে যাবে যে এক সময় তুমি খুব ধকলে ছিলে। তবে আজ কেন সেজন্য শুধু শুধু চিন্তা করা?’ কষ্টের ব্যাপার হলো এই যে আমরা অকারণেই চিন্তা করে সময় নষ্ট করি। বরং আমাদের এটা ভাবা উচিত যে, কীভাবে কাজটা সম্পন্ন করা যেতে পারে?

আধ্যাত্মিকভাবেও স্ট্রেসের শিকার হতে পারেন। প্রতীকী ছবি
যেকোনো সমস্যা আসার আগেই সেটি নিয়ে কাজ করুন
স্ট্রেস আপনার স্বাস্থ্য ও ভালো থাকার উপর প্রভাব ফেলে:
* আপনার শারীরিক স্বাস্থ্য নষ্ট হতে থাকে। স্ট্রেসের কারণে আপনার পেশী শক্ত হতে থাকে, পিঠে ব্যথা হয়, দৃষ্টিশক্তি ঝপসা হতে থাকে এবং আপনি খুব ক্লান্ত বোধ করেন।
* আপনি মানসিকভাবেও ধকলে আক্রান্ত হতে পারেন। আপনি কি প্রিয়জনের সঙ্গে ঘনঘন রাগ ও বিরক্ত হোন?
* আধ্যাত্মিকভাবেও স্ট্রেসের শিকার হতে পারেন। আপনি হয়তো বারবার নিজেকে প্রশ্নবিদ্ধ করেন এই বলে যে, ‘আমার জীবন নিয়ে আমি কী করবো?’
একবার যদি আপনি জানতে পারেন যে আপনি কেন স্ট্রেসে আক্রান্ত, তাহলে খুব সহজেই সেটির সমাধান করা যায়। ইচ্ছা থাকলেই উপায় হয়। অনেকভাবেই শারীরিক ও মানসিক ধকল কমানো যায়। যেমন; পর্যাপ্ত ঘুমিয়ে, ব্যায়াম করে, ম্যাসাজ নিয়ে, মেডিটেশন চর্চা করে, ছুটি কাটিয়ে, সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে ইত্যাদি। এগুলো হয়তো আপনাকে সাময়িকভাবে ধকল হওয়া থেকে দূরে রাখবে কিন্তু পুরোপুরি দূরে থাকতে চেষ্টা করতে হবে আপনার নিজেরই।
স্ট্রেসের আসল কারণ সনাক্ত করুন
আপনার লক্ষ্য থাকবে কোনোরকম স্ট্রেস ছাড়াই কীভাবে জীবন অতিবাহিত করা যায়, এটা ভাবা। এতে করে হয়তো কিছু কিছু মানুষ কিংবা পরিস্থিতিতে কম সময় ব্যয় করতে হবে আপনাকে। এমনও হতে পারে যে অতিরিক্ত স্ট্রেসের চাকরিটা কিংবা ব্যর্থ কোনো সম্পর্ক ছাড়তে হতে পারে আপনার। এই বইয়ের বেশ কিছু পর্যায়ে আপনাকে পথ দেখানো হবে। সেগুলো মেনে চললেই আশা করি আপনি বুঝতে পারবেন। শুভকামনা রইলো।
সুত্র: প্রিয় .কম




