শিক্ষা

বেরোবির সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়াসহ ৫ কর্মকর্তার জামিন

বেরোবি প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিস্ট্রার শাজাহান আলী মন্ডল সহ পাঁচ জন।
রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিস্ট্রার শাজাহান আলী মন্ডলকে জামিন মঞ্জুরের এ আদেশ দেন।
এদিকে, রোববার রংপুরের বিশেষ জর্জ নরেশ চন্দ্র সরকার আদালতে উপস্থিত হলে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) শাহ খন্দকার আশরাফুল ইসলাম, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এটিজিএম গোলাম ফিরোজ এবং উপ-রেজিস্ট্রার মোরশেদ উল আলম রনির জামিন মঞ্জুর করেন।
দুদকের রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আকবর আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ওই চার কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।
গত ২০ জুলাই মামলার চার্জশিট আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বিশেষ জর্জ আদালতে পাঠানোসহ আসামিদের জামিন শুনানির দিন ধার্য ছিল।
কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিস্ট্রার শাজাহান আলী ম-লের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলার বাকি তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button