আন্তর্জাতিক সংবাদ
একা হয়ে যাচ্ছেন ট্রাম্প!
ছবির মানুষগুলোর মধ্যে মাত্র একজনই আছেন ট্রাম্পের সাথেছবির মানুষগুলোর মধ্যে মাত্র একজনই আছেন ট্রাম্পের সাথে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর গত ২৮ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় ট্রাম্পের পাশে ছিলেন (ডান থেকে) নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, প্রেস সচিব শন স্পাইসার, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স(সামনে বসা), চিফ স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যানন(পেছনে দাড়ানো) ও চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস। এর মধ্যে শপথ গ্রহণের ৭ মাস পূর্ণ না হতেই মাইক পেন্স ছাড়া বাকি সবাই বিদায় নিয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে। সর্বশেষ গত শুক্রবার স্টিভ ব্যাননকে বরখাস্ত করেন ট্রাম্প। ছবিটি গতকাল প্রকাশ করেছে বিবিসি।




