শিক্ষা

বেরোবিতে দুই দিনব্যাপী ‘টেলিভিশন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা সমপন্ন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘টেলিভিশন সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়।
গতকাল ১৬ আগস্ট শুরু হওয়া কর্মশালাটির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা । দুপুর ২টায় অনুষ্ঠিত কর্মশালাটির সমাপনী অনুষ্ঠানে মুখ্য আলোচক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং টেলিভিশন কন্টেন্ট লেখক জনাব গোলাম মোস্তফাসহ জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ কর্তৃক আয়োজিত ৭ম কর্মশালায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এর কর্মকর্তা-কর্মচারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী অংশ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button