বিনোদন

কিংবদন্তি আব্দুল আলীমকে গানে গানে স্মরণ

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমকে গানে গানে স্মরণ করলেন শিল্পীরা। পল্ল­ীগীতি, বিচ্ছেদি, ভাটিয়ালি থেকে দেহতত্ত্ব, বাউল, মরমি অসংখ্য গানে তিনি মন ভরিয়ে রেখেছিলেন অগণিত শ্রোতার। সেই গানগুলো কালজয়ী আবেদন সৃষ্টি করেছে শ্রোতাদের কাছে।
আগামী ২৭ জুলাই শিল্পী আব্দুল আলীমের ৮৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমি জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সারেগামাপা সংগীত পরিষদ। অনুষ্ঠানে লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় আব্দুল আলীমকে। তার পক্ষে তার ছেলে জহির আলীম এ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান ছাড়াও এ আয়োজনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব হুমায়ুন খালিদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা (অব.) শওকত আলী খান, আব্দুল  আলীমের ছেলে  জহির আলীম প্রমুখ। সভাপতিত্ব করেন সারেগামাপা সংগীত পরিষদের সভাপতি সুলতান হোসেন।
বক্তারা বলেন, লোকসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন আবদুল আলীম। বাংলা লোক সঙ্গীতের এই অমর শিল্পী লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে জীবন জগত্ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। খুব অল্প বয়সেই বাংলার লোকসংগীতের এই অমর শিল্পী গান গেয়ে নাম করেছিলেন। মাত্র তেরো বছর বয়সে তাঁর গানের প্রথম রেকর্ড হয়। সম্মাননা ও আলোচনা শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
গৌরাঙ্গ আদিত্যের জন্য নাট্য প্রদর্শনী
যাত্রার বিবেক, সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ গৌরাঙ্গ আদিত্য গুরুতর অসুস্থ। হঠাত্ মষ্তিস্কে রক্তক্ষরণের ফলে তার শরীরের বাম পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। তার চিকিত্সার সাহায্যের জন্য নাট্য প্রদর্শনী নিয়ে এগিয়ে এসেছে ঢাকার ৫টি নাট্যদল। যৌথভাবে এ নাট্য প্রদর্শনীর আয়োজন করছে থিয়েটার আর্ট ইউনিট. প্রাচ্যনাট স্কুল অব আ্যাাকটিং অ্যান্ড ডিজাইন, লোকনাট্য দল (বনানী), সুবচন নাট্য সংসদ এবং ম্যাড থেটার।
আগামীকাল ২২ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’। ২৩ জুলাই সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে প্রাচ্যনাট স্কুল অব আ্যাাকটিং অ্যান্ড ডিজাইনের ‘টোকোলশ’। একই সময়ে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কঞ্জুস’ মঞ্চস্থ করবে লোকনাট্য দল (বনানী)।
২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’ দেখবেন দর্শক। ম্যাড থিয়েটারের নাটক ‘নদ্দিউ নতিম’ মঞ্চায়ন হবে ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে। গৌরাঙ্গ আদিত্যের জন্ম ভারতের নদিয়া জেলার নবদ্বীপে, বেড়ে ওঠেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। কিশোর বয়সে ‘কৃষ্ণলীলা’য় নিমাই চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তার যাত্রাজীবন শুরু।
সুত্র: ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button