
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পারপুগী ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন পারপুগী ঈদগাহ ময়দান কমিটির সভাপতি রেজাউল ইসলাম রন্টু, অর্থ সম্পাদক মাহবুব আলম বুলেট, সাবেক চেয়ারম্যান ও ১০ নম্বর জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দবিরুল ইসলাম, পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমাতুল্লাহ, পারপুগী ঈদগাহ ময়দান কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শরিফুল ইসলাম।



