
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কটিয়াদীতে আ.লীগের নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। ১১ জুলাই শনিবার গভীর রাতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে গোলাম মুস্তফা (৫২) কে গ্রেপ্তার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ভোগপাড়া নিবাসী মৃত হাজী ফকির বক্সের ছেলে।
অপরদিকে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদের সোহাগ(৪৭) কে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। গত ১১ জুলাই শুক্রবার কটিয়াদী বাজারের কলেজ রোডের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে ওই দিনেই আদালতে সোপর্দ করা হয়েছে। ওবায়দুল কাদের সোহাগ কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং কটিয়াদী পৌর সদরের সরকারি কলেজ রোডের বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে।
কটিয়াদী মডেল থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।


