খেলা

ক্রিকেটারদের পাশে পাচ্ছেন মুশফিক

গত বছর বিপিএলে মুশফিকের দল ছিল বরিশাল বুলস। কয়দিন আগে মুশফিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, দায়িত্বহীনতা ও দলের মধ্যে গ্রুপিংয়ের অভিযোগ আনেন বরিশাল বুলসের অন্যতম মালিক ও বিসিবি পরিচালক আউয়াল চৌধুরী। বাংলাদেশ টেস্ট অধিনায়ককে অসম্মান করে বক্তব্য দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (কোয়াব)।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুশফিককে অসম্মান করার প্রতিবাদ জানায় সংগঠনটি। কোয়াবের সাধারণ সাম্পাদক দেবাশীষ পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্রাঞ্চাইজি বরিশাল বুলসের কর্ণধার এম এ আউয়াল চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের বিরুদ্ধে সংবাদমাধ্যমে অসম্মানজনক ও অযাচিত বক্তব্য উপস্থাপন করেছেন। বিসিবির একজন সম্মানিত পরিচালকের কাছ থেকে আসা এ ধরনের বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button