আন্তর্জাতিক সংবাদ

আমেরিকার জন্য ‘নানা আকারের আরো উপহার’ আসছে: উ. কোরিয়া

আমেরিকার প্রতি ‘উপহার’ হিসেবে নানা আকারের আরো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আমেরিকা হুমকি দেয়ার পর এমন ব্যাঙ্গ করল উত্তর কোরিয়া।
৪ জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। একে আমেরিকার জন্য ‘উপহার’ বলেও ঘোষণা করেছিল দেশটি। নতুন এক বিবৃতিতে আইসিবিএম পরীক্ষা নিয়ে আমেরিকার কঠোর প্রতিক্রিয়ার জবাবও দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার প্রতি ‘উপহার’ হিসেবে আরো নানা আকারে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে পিয়ংইয়ং।
এতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ এবং চাপ প্রয়োগ করে উত্তর কোরিয়ার শক্তি এবং কৌশলগত অবস্থান ধ্বংসের কঠোর প্রয়াস চালাচ্ছে আমেরিকা। তার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button