শিরোনাম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে গেছে কক্সবাজার। তলিয়ে গেছে জেলা সদর, চকরিয়া, পেকুয়া, রামুসহ জেলার দেড় শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে তিন লাখেরও বেশি মানুষ।
মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ।
চকরিয়া-মহেশখালী সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। চিরিঙ্গা-কাকারা-মাঝেরফাঁড়ি সড়ক মাতামুহুরী নদীর সঙ্গে একাকার হয়ে গেছে। এসব সড়কের ওপর দিয়ে লোকজন নৌকায় চলাচল করছে।
চকরিয়ায় মাতামুহুরীর নদীর উভয় পাশে উপজেলার অন্তত ১৭টি ইউনিয়ন ডুবে গেছে। এতে অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বাঁকখালী নদীর উভয় পাশে রামু উপজেলার সাতটি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে কমপক্ষে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সদর উপজেলার সাতটি ইউনিয়নে ব্যাপক বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পেকুয়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এসব স্থানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে বন্যাকবলিত মানুষ।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সুত্র: এন টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button