দূর্ঘটনাশিরোনাম

ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ’তে আগুন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকান্ডে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। এসময় লাইফ সাপোর্টে থাকা রোগীদেরকে অন্য ইউনিটে সরিয়ে নেয়া হয়। আতঙ্কিত রোগী ও স্বজনরা হুড়োহুঁড়ি করে রাস্তায় বেরিয়ে পড়েন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান অগ্নিকান্ডের কারণ জানাতে পারেননি।
আইসিইউ ইউনিটের প্রধান প্রফেসর ডা. ফজলুল হক খান পাঠান জানান, সকাল হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ধোঁয়া আচ্ছন্ন পড়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানোর পর লাইফ সাপোর্টে থাকা ৬জন রোগিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে লাইফ সাপোর্টের কয়েকটি মেশিন ও এসিসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিসাধিত হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button