শিরোনাম

ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু

উলু উলু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে রোববার ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। এবার প্রধান অতিথি স্থানীয় এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি এম এ মালেক এ রথমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রথ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এ উৎসব এখন সার্ববজনীন হয়ে উঠেছে। সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই আমাদের বাংলাদেশে। সকল ভেদাভেদ ভূলে যেয়ে আমরা দেশকে সমৃদ্ধিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশে সবধর্মের লোক মিলেমিশে বাস করে আসছে। যারা স্বাধীনতা বিপক্ষে কাজ করছে তারা ঠিকে থাকতে পারবে না। মানুষ এখন শান্তিতে রয়েছে। বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ২০২১ সালে বাংলাদেশে মানুষ আর দ্রারিদ থাকবে না। সর্বকালের জাতীর পিতা বঙ্গবন্ধু বহু ত্যাগ ও কষ্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ধামরাই যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার প্রতিনিধি রমা কান্ত, ডিডিএলজির উপসচিব হাবিবুর রহমান, সহকারি পুলিশ সুপার আশরাফুল আজীম, সাভার সার্কেল খুরশেদ আলম, ধামরাই ইউএনও আবুল কালাম, সাবেক , উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ,রথ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজিব প্রসাদ সাহা ও যুগ্ম সম্পাদক নন্দ গোপাল সেন ও ধামরাই সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব প্রমূখ।
বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহ গুলো নিয়ে এসে সারা বছর যেখানে রথটি থাকে সেই রথখোলায় রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি এম.এ মালেক রথযাত্রা উৎসবের জন্য তিনি পুরোহিত উত্তম গাঙ্গুলি হাতে প্রতীকী রশি প্রদান করেন। এরপর ভক্তরা পাটের রশি ধরে টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান। সন্ধ্যায় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এখানেই রথটি প্রতি বছরের মতো নয় দিন অবস্থান করবে। মাধব ও অন্য বিগ্রহগুলো রথ থেকে নামিয়ে নয় দিন পূজা করা হবে কথিত মাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ি মন্দিরে।
আগামী ৩ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে উল্টো রথ টান। তবে মেলা চলবে মাসব্যাপী। মাসব্যাপী রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মেলাঙ্গণে নজরদারি করছেন বলে ধামরাই থানার ওসি শেখ রিজাউল হক জানান ।
রথযাত্রা উৎসব উপলক্ষে ধামরাই পৌর কায়েতপাড়ার রথখোলা থেকে যাত্রাবাড়ির কতিথ মাধবের শ্বশুরালয় পর্যন্ত বসেছে উৎসবের মেলাঙ্গন। দীর্ঘ এ পথ জুড়ে বসেছে হরেক রকমের দোকান। মেলায় প্রতি বছরের মতো এবারও দেশখ্যাত সার্কাস দল, নাগরদোলা, পুতুল নাচ, মৃত্যুকুপ মোটরসাইকেল, বেদেনীদের চুড়ি, শিশুদের খেলনা, কুটির শিল্পসহ বিভিন্ন রকমের স্টল বসেছে। সেই সাথে রয়েছে শংকর ও মতিপালের প্রসিদ্ধ মিষ্টি সামগ্রী সমাহার। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button