অর্থনৈতিক সংবাদ

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

সংবাদদাতা, টাঙ্গাইল : এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় টোল আদায়ে রেকর্ড করেছে কর্তৃপক্ষ। দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে পূর্বের রেকর্ড ভেঙে এই নতুন রেকর্ড করা হয়। গত বছর একই সময়ে টোল আদায় করা হয় দুই কোটি ১০ লাখ টাকা।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে বিভিন্ন ধরনের ২৬ হাজার ৭৩৭টি যানবাহন পারাপার হওয়ায় এই রেকর্ড সৃষ্টি হয়। এই ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সর্বোচ্চ দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায় করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button