মানিকগঞ্জে পিস্তল,মাদক ও নারী সহ গ্রেফতার ১১

আব্দুর রাজ্জাক,মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১,১৭২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭০ গ্রাম গাঁজা, ৩০ পুড়িয়া হেরোইন সহ ১১ জনকে গ্রেফতার করেছে।
বুধাবার বেলা ১২টার দিকে পুলিশ সুুপার মাহ্ফুজুর রহমান এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ সমস্ত তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন , মানিকগঞ্জ সদর থানার রাইনথাপাড়ারা গ্রামের লুৎফর রহমানের ছেলে ওয়াসিম (২৯), ঢাকুয়াপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে মোঃ লোকমান (৩০), পূর্ব দাশড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩৮), গিলন্ড মধ্যপাড়া এলাকার সাইজুদ্দিনের মেয়ে মোছাঃ সাহানারা(৪৫) সানবান্ধা এলাকার মৃত মফিজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ আতোয়ার রহমান ইদ্রিস (৪৫)। সাটুরিয়া থানার দয়ারামপুর এলাকার আজগর আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৫), ধানকোড়া এলাকার ফনিন্দ্র সরকারের ছেলে নিখিল সরকার (৪৫), পূর্ব কুষ্টিয়া এলাকার আঃ রশিদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু(২৮), সিংগাইর থানার বড় বাকা এলাকার দির্গজ আলীর ছেলে মোঃ আজিজ (২৮),হরিরামপুর থানার দেলসাদপুর এলাকার ইসরাফিল আলম মিয়ার ছেলে মোঃ কালু মিয়া (২৭), শিবালয় থানার পাটুরিয়া ৩নং ফেরী ঘাট এলাকা থেকে সিংগাইর থানার চান্দহর নিবাসী মোঃ শহিদের ছেলে মোঃ সাগর (১৯)।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।




