শিক্ষা

মঙ্গলবার থেকে বেরোবিতে ঈদের ছুটি শুরু

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২০ জুন) থেকে ঈদের ছুটি শুরু হবে। এ ছুটি চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২০ জুন মঙ্গলবার থেকে ২৯ জুন পর্যন্ত বেরোবির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
ছুটিতে ছাত্রদের দুই আবাসিক হল খোলা থাকলেও মেয়েদের হলটি বন্ধ থাকবে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান বলেন, আগামী ২২ জুন বেলা ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ২৮ জুন সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button