Uncategorized
মানিকগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলা কেন্দ্রীয় বড় মসজিদে ঘিওর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ এস এম জাহিদ।
রোযার ফজিলত ও বিশ্ব মুসলিমদের হেফাজত কামনা করে দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন টুকনসহ ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন ।



