ফেসবুক পেজ সাটুরিয়া গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় “ফেসবুক পেজ সাটুরিয়া গ্রুপ” বিতরণ করল ইফতার সামগ্রী। রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক যোগাযোগ ফেসবুক সাটুরিয়া গ্রুপ এর তত্তাবধানে ৬৫ টি পরিবারে মাঝে সারা মাসের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়ছে।
উপজেলার ৯টি ইউনিয়ন কে ৩ ভাগে ভাগ করে ১ম গ্রুপটি উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্ধোধন করেন রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাটুরিয়া গ্রুপের পরিচালক মোঃ রফিকুল ইসলাম খাঁন।
ফেসবুক পেজ সাটুরিয়া ফাষ্ট গ্রুপ জানান, তারা চলতি মাসের শুরু থেকে ফেসবুকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা ও চেয়ারম্যানদের নিকট দরিদ্র ও অসহায় লোকের নাম চাওয়া হয়, রোজা থাকে কিন্তু ইফতার কেনার সামর্থ নেই। এর পর ৬৫ জন পরিবারের জন্য ৫০ কেজি চাউল, ছোলা, তেল, সাবান, চিনি, সেমাইসহ মোট ১৮ প্রকার খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাটুরিয়া গ্রুপের পরিচালক মোঃ রফিকুল ইসলাম খাঁন জানান, এমন ভাবে বিতরণ করা হয়েছে যাতে পরিবারের সকল সদস্য সারা মাস ডাল-ভাত খেতে পারে। তিনি আরো জানান, আর্ত মানবতার সেবায় সমাজে যার যার অবস্থান থেকে কাজ করলে অসহায় দুখি মানুষের মুখে হাসি ফুটবে।




