শিরোনাম

বেশি দামে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা-সাঈদ খোকন

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রমজানের আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে আজ দুপুরে রাজধানীর হাতিরপুল বাজারে মেয়র একথা বলেন।
এ সময় ডিএসসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় লিটন স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে।
সাঈদ খোকন বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। এ বছর রমজানে ডিএসসিসির ২৯টি কাঁচাবাজারে কর্পোরেশনের আটটি মনিটরিং টিম থাকবে। এদের নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা পুরো রমজান বাজার মনিটরিং করবেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button