জাতীয়শিরোনামশীর্ষ সংবাদ

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ: ‘কাল আমার সাথে এমন হবে না তার নিশ্চয়তা নেই’

জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় পুলিশ এখনো আসামীদের ধরতে না বুধবার ঢাকায় বিক্ষোভ করেছেন একদল মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল। ঢাকার শাহবাগের মোড়ে এই বিক্ষোভে যোগ দেন কিছু নারী-পুরুষ।
বিক্ষোভে যোগদানকারীদের অনেকেই আশংকা প্রকাশ করেছেন যে বাংলাদেশে অতীতের আরও অনেক ঘটনার মতো এবারও আসামীরা রেহাই পেয়ে যাবেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের একজন মানবাধিকার কর্মী শীপা হাফিজ।
তিনি বলেন, “দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলাম। তারপর আজ আবার এখানে এসেছি। একটার পর একটা রেপ হচ্ছে, তিন বছরের বাচ্চা, আট বছরের বাচ্চা, তিরিশ বছরের নারী, প্রতিদিনই এমন খবর পাচ্ছি। কোনটাতেই তো কোন বিচার দেখি না। যদি বিচার পেতাম তাহলে আর এখানে আসতে হতো না।”
কার্টুনিস্ট আহসান হাফিজ বলেন, “ফেসবুকে দেখে আমি এসেছি। উপায় নেই। অনেকটা দেয়ালে পিঠ থেকে গেছে। তাই শুধু ভিকটিমের পরিবার বা আত্মীয়-স্বজন হলেই হবে না, আমাদেরও আসতে হবে।”
বনানীতে দুই তরুণীর ধর্ষণের ঘটনার পর অনেকের মধ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে আশংকা তৈরি হয়েছে।
একজন তরুণী বলছিলেন, “আমরা কেউই নিরাপদ নই। আজকে আমি এখানে শামিল হয়েছি যাতে কাল এমনটা আমার সাথে না ঘটতে পারে। কাল আমার সাথে যে এমন হবে না তার তো কোনও নিশ্চয়তা নেই।”
বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বলেন, “প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। আমি চাচ্ছি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়। রাস্তাঘাটে বের হতেই ভয় লাগে।”
এই ধর্ষণের ঘটনা তদন্তের দায়িত্ব ‘উইমেন সাপোর্ট ইনভেস্টিগেশন সেন্টারের’ কাছে হস্তান্ত করা হলেও তারা এখনো পর্যন্ত ঘটনাস্থলই পরিদর্শন করতে পারেনি। সেন্টারের সাব ইন্সপেক্টর ইসমত আরা অ্যানি জানিয়েছেন, তারা এখনো দুই ভিকটিমের সঙ্গেও কথা বলতে পারেননি।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানান, তারা অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। সুত্রঃ বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button