সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামবাসির নিজ অর্থায়নে এবং জমি দিয়ে প্রায় ২৫০ পরিবারের যাতায়াতের জন্য মাটির কাচা রাস্তা নির্মান করা হয়েছে, গ্রাম বাসির কৃষি কাজের সুবিধার্থে মুলত এ-ই মাটির কাঁচা রাস্তাটি করা হয়েছে, কৃষক হাল নিয়ে মাঠে যেতে পারবে, আগে হাল নিয়ে মাঠে যেতে খুবই বেগ পোহাতে হতো, ক্ষেত খামার থেকে ধান, পাট,ভুট্টা, মৌসুমি শাক সবজি হাট বাজারে নিতে অনেক অসুবিধা হতো,এখন থেকে আর এই ধরনের কোনো অসুবিধা হবে না, ৮ ফুট প্রসস্থ রাস্তা হয়েছে, যে কোনো সময় দুইটা ভ্যান আসা যাওয়া করতে পারবে ।
১২,১১,২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকা রাস্তা টির উদ্বোধন করা হয় এবং বাদ মাগরিব মিলাদের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কিত করেন, শিমুলিয়া গ্রামের কৃতি সন্তান, মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান (আনিস), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি সাকির আহাম্মেদ (জুয়েল), সভাপতির আসন অলঙ্কিত করেন দরগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন খান মিঠু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম সিকদার,দরগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাশেম, সাটুরিয়া উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক মোঃ জিন্নত আলী সহ আরো অনেক নেত্রী বিন্দু ও এলাকার গণ্য মান্য লোকজন উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি আনিসুর রহমান (আনিস) তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গ্রাম বাসির এমন মহত উদ্যোগকে সাধুবাদ জানাই, এ-ই এলাকার লোকজন মিলে যে কাজটা করেছে, এ-ই মহত উদ্যোগ সকলের পক্ষে নেওয়া সম্ভব হয় নই ।
প্রধান আলোচক সাকির আহাম্মেদ জুয়েল তার বক্তব্যে বলেন, যাঁরা এ-ই মহত উদ্যোগ গ্রহণ করেছেন এবং কাজ করেছে তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবোনা,আমারা যাঁরা এলাকার প্রতিনিধিত্ব করতেছি, এ-ই রাস্তাটির দিকে আমাদের বিশেষ নজর থাকবে,আমরা চেষ্টা করবো,এই রাস্তা টাকে পরবর্তীতে অরো মাটি উঁচু করে দেবো, যাতে বর্ষা কালে পানির নিচে তলিয়ে না যায় ।
এলাকার লোকজন ও সাধারণ জনগনের সাথে কথা বলে জানতে পারি, তারা যদি এ-ই রকম সব সময় নিজেরা একত্রিত থাকে তাহলে যে কোনো বড় কাজ করা সম্ভব, এলাকা বাসি এবং এলাকার আশেপাশে যাঁরা ঐ মাঠে কৃষি কাজ করে তারা সকলেই খুবই খুশি ও আনন্দিত ।
