শিক্ষা

ভালো আছেন খাদিজা : দেশবাসীর দোয়া কামনা

সিলেটে ছাত্রলীগের নেতার হামলার শিকার কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের অবস্থা আগের চেয়ে ভালো। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে শনিবার স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সবার কাছে দোয়া চান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে খাদিজা বলেন, দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি। ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন। আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই।
স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর অস্ত্রোপচার আর নিবিড় পরিচর্যার পর খাদিজা এখন অনেকটাই সুস্থ। দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ডাক্তাররা জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু খাদিজার রিহ্যাব ফিজিওথেরাপি দরকার, সে জন্য তাকে স্কয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ভালো কোথাও থেরাপি নেওয়ার সুপারিশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button