শিক্ষা

বেরোবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ে বাস্তব ধারণা ও দক্ষতা বাড়ানোর জন্য ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০ টায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ক্যারিয়ার স্কুলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক আশানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রাইভেট জব এবং ব্যাংকিং জবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বার্জার পেইন্ট-এর রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মো: মাজহারুল ইসলাম এবং ব্রাক ব্যাংকের রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মো: দুলাল মিয়া।
সেমিনারে বক্তারা প্রাইভেট এবং ব্যাংকিং জবের ক্ষেত্রে আবেদনকারীদের চ্যালেঞ্জ সম্ভাবনা নিয়ে বলেন, প্রাইভেট এবং ব্যাংকিং জবের ক্ষেত্রে রেজাল্টের চেয়ে আবেদনকারীর উপস্থাপনা , যোগাযোগ দক্ষতা, এবং স্মার্টনেসের উপর গুরুত্ব বেশি দেয়া হয়। তাই কিভাবে এসব দক্ষতা বাড়ানো যায় সে সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই অবগত থাকতে হবে। এজন্য বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনিদর্শন মূলক পরামর্শ ও দেন ।
অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মার্কেটিং বিভাগের শিক্ষক মো: নুরনবী ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষক হাবীবুুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী রেজুয়ান হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button