sliderস্থানিয়

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী (১০ বছর) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. ইমরানের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাহিরঘাট ব্লাডব্যাংক ও সর্বসাধারণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাহিরঘাট ব্লাডব্যাংক ও সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাহিরঘাট ব্লাডব্যাংকের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান এবং বাহিরঘাট মিছেরিয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মোতালেব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ স্থানে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button